প্রস্তাবনা

Òবাকলা সঞ্চয় সমবায় সমিতি একটি আর্থ সামাজিক অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য অর্থ সঞ্চয় ও পরিচালা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ্য এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। স্থানীয় এলাকার তরুন  যুব সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য আলাপ আলোচনার মাধ্যমে Òবাকলা সঞ্চয় সমবায় সমিতিÓ নামে একটি সমবায় সমিতি গঠন করে। সমিতির কার্যক্রম সুশৃঙ্খলা ও অবিচল অবিচল পথ চলার জন্য এর একটি সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন হয়ে পড়ে, সে লক্ষ্যে সমিতির সকল সদস্যগন সদস্যগণ নিমোক্ত ধারা/নিয়ম/সংবিধান প্রনয়ণ করেন।

১। সমিতির নাম:- বাকলা সঞ্চয় সমবায় সমিতি।

২। সমিতির মেয়াদকাল তিন বছর। যাত্রা শুরু  জুলাই ২০২০ ইং এবং সমাপ্তি ৩১ জুলাই ২০২২ ইং। মেয়াদ শেষ হলে আলাপ আলোচনার মাধ্যমে পুনরায় এর মেয়াদ নির্ধারন করবেন। তবে মেয়াদ শেষ হলে যে সমস্থ সদস্যগন স্বেচ্ছায় চলে যেতে চাইবেন তারা লভ্যাংশ সহ চলে যেতে পারবেন।

৩। সমিতির সদস্য সংখ্যা সর্বনিম্ন  জনতবে কাম্য হলো ২০ জন। যদি মধ্যবর্তী সময়ে নতুন কোন সদস্য নিবন্ধিত হতে চায় তাহলে চালু হওয়ার পর থেকে যে কয় মাস অতিবাহিত হয়েছে তার সে কয় মাসের সম্পূর্ণ চাঁদা দিয়ে ভর্তি হতে পারবে। তবে, সমিতির সঞ্চয় যদি পূর্বে ব্যবসায়িক কাজে চলমান থাকে তাহলে পূর্বের মুনাফা তিনি পাবেন না। ভর্তি হওয়ার পরের মাস থেকে তিনি (নতুন সদস্য) মুনাফার অংশ পাবেন।

৪। প্রত্যেক সদস্যকে ইংরেজী মাসের 0 থেকে তারিখের মধ্যে ১৫০০/- (এক হাজার পাচ শত টাকাসঞ্চয় ফান্ডে জমা দিতে হবে। ২০ তারিখের উর্দ্ধে ২য় মাস পর্যন্ত সময় ক্ষেপন করলে ২০ টাকা বিলম্ব ফি দিতে হবে। ৬ (ছয়) মাস পর্যন্ত এক নাগাড়ে কোন সদস্য সঞ্চয় দিতে অক্ষম হলে তার সদস্য পদ বাতিল বলে গণ্য হবে। 

৫। বাতিলকৃত সদস্যের সঞ্চয়কৃত টাকা সমিতির মেয়াদ (তিন বছরশেষ হলে লভ্যাংশ ব্যতীত প্রদান করা হবে। মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কোন সদস্য সঞ্চয়কৃত টাকা উত্তোলন করার জন্য কোন প্রকার সামাজিক  আইনি তদবির করতে পারবেনা। 

৬। সমিতিতে কমিটির দুটি স্তর থাকবে। (ক) উচ্চ স্তর কমিটি (খ) নিন্ম স্তর কমিটি

(ক) উচ্চ স্তর কমিটি:- কমিটি সমিতির পাঁচ এর এক অংশ এর সদস্য হবেন। তারা সদস্যদের ভোটে নির্বাচিত হবেন । নিন্ম স্তর থেকে যে কেউ প্রর্থী হতে পারবেন তবে শর্ত থাকে যে, প্রর্থীর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। উচ্চ স্তরের সদ্য থেকে-

(ক) সভাপতি (খ) সহ সভাপতি (গ) সেক্রেটারী (ঘ) পরিদর্শক (ঙ) দপ্তর সম্পাদক (চ) প্রচার সম্পাদক, নির্বাচিত হবেন।

৭। নিন্ম স্তর কমিটি:- সকল সদ্যগন এই প্রকারের বলে গন্য হবেন। তারা উচ্চস্তর কে সমিতি পরিচালনায় সাহয্য করবেন এবং নতুন সিদ্ধান্ত গ্রহন এবং বাস্তবায়নে অংশ গ্রহন করবেন।

৮। পরিদর্শকের কাছে সমিতির সকল সদস্য স্বচ্ছতা, সত্যতা  ন্যায় পরায়ণতার জন্য জবাবদীহিতা করতে বাধ্য থাকবেন।

৯। সমিতির মোট চারটি বিভাগ থাকবে-

(ক) পরিচালনা কমিটি (খ) সঞ্চয়ী ফান্ড (গ) বিনিয়োগ ফান্ড (ঘ) লভ্যাংশ ফান্ড।

১০। সমিতির সদস্য পদ লাভের জন্য নিজস্ব ফরমে আবেদনপূর্বক ভর্তি হতে হবে এবং ফরম বাবদ ৫০ (দুই শত) টাকা পরিশোধ করতে হবে। সদস্য থেকে নেয়া ভর্তির সকল টাকা সমিতির প্রয়োজনীয় কাজে ব্যায় করা হবে এবং অবশিষ্ট টাকা রিজার্ভ ফান্ডে জমা হবে।

১১। সমিতির মূল ভিত্তি হলো লাভ লোকসানের সমতা বন্টন, অর্থাৎ লাভের যেমন ভাগ পাবে ঠিক তেমনি লসেরও ভাগ নিতে হবে।

১২। বাকলা সঞ্চয় সমবায় সমিতি সকল ফান্ডের অর্থ সুরক্ষিত করার জন্য ব্যাংকে চলতি হিসাবে জমা রাখা হবে।

১৩। কোন সদস্য সমিতিতে একাধিক সদস্যপদ রাখতে পারবেন না। তবে সমিতি সুষ্ঠ ভাবে পরিচালনা করার জন্য একাধিক সদস্যকে আর্থিক সহযোগিতা দিতে পারবেন। তবে সেটি ব্যাক্তিগত লেনদেন হিসাবে গন্য হবে।

১৪। সমিতির যে কোন প্রয়োজনে পরিচালনা কমিটি যদি নিম্নস্তরের সদস্যকে আহব্বান করে কিংবা মিটিং এর ডাক দেন তাহলে প্রত্যেক সদস্যের উপস্থিতি বাধ্যতামূলক।

১৫। প্রতি বছর ঈদুল ফিতর  ঈদুল আযহার পর দুটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে সমিতির পর্যালোচনা মূল্যায়ন, এবং বাৎসরিক আয় ব্যয়ের উপর প্রতিবেদন পেশ করা হবে।

১৬। পরিচালনা কমিটির মাধ্যমে গৃহীত সকল সিদ্ধান্ত সর্বোতভাবে কার্যকর বলে বিবেচিত হবে।

১৭। সমিতির যে কোন পদের সদস্য থেকে সংবিধানে প্রণীত নীতিমালার পরিপন্থী কোন কাজ প্রকাশ পেলে তাকে সাময়িক বাতিল কিংবা স্থায়ী বা যে কোন ধরনে সিদ্ধান্ত গ্রহন করার অধিকার রাখে সমিতি কতৃপক্ষ। এছাড়াও নতুন কোন সমস্যা দেখা দিলে বিভাগীয় পরিচালনা কমিটি সভা আহব্বান করে সকল বিভাগের মতামতের ভিত্তিতে সমাধান দিতে পারবেন। তবে ৬০% এর অধিক সমর্থন থাকতে হবে।


মন্তব্যসমূহ